মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী গ্রেফতার।জানা যায়, জালনোট কারবারের সাথে যুক্ত হাবিল শেখের ডান হাত হল কালু শেখ। এদিন সীমান্ত এলাকা থেকে কালু শেখকে গ্রেপ্তার করলো সি আই ডি ও জেলা পুলিশ।জানা গিয়েছে ধৃত কালু শেখের বাড়ি বাংলাদেশের চাপাই নববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পীড়গঞ্জ এলাকায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জালনোটের কারবারি হাবিবুর রহমান ওরুফে হাবিল শেখ এই কারবারকে সীমান্ত স্বক্রিয় করে তুলেছে।তারই ডান হাত বলে পরিচিত ছিল কালু শেখ। সে বিভিন্ন নামে সীমান্ত এলাকায় এই কারবারকে স্বক্রিয় করে তুলেছে।ভারতীয় নোট বাতিলের পর কিছুটা ধাক্কার মুখে পরেছিল এই কারবারিরা। নোট বাতিলের বেশ কিছুদিন পর থেকেই আবার কারবারিরা ভারতে জালনোট প্রবেশ করাতে স্বক্রিয় হয। এদিন গোপন সুত্রে খবর পেয়ে সি আই ডি সীমান্ত এলাকায় হানা দিয়ে কালু শেখকে গ্রেফতার করে।
মালদা